সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিচ্ছেন। তিন বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন দারুণ সফল এই স্প্যানিশ কোচ।
ম্যানসিটির ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কোচ ও খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা দূর করতে এই খবর প্রকাশ করা হয়েছে। এই মৌসুম শেষে তিনি সিটির বর্তমান ম্যানেজার ম্যানুয়েল পেল্লিগ্রিনির জায়গায় দায়িত্ব নেবেন। পেল্লিগ্রিনি নিশ্চিত করেছেন জুনের ৩০ তারিখে তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে দিচ্ছেন। গার্দিওলাকে নিয়োগ করার ম্যান সিটির সিদ্ধান্ততে তিনি স্বাগত জানিয়েছেন। ৪৫ বছরের গার্দিওলা বর্তমানে জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্বে।
মাস দুয়েক আগেই গার্দিওলা ঘোষণা দেন, এ মৌসুমের শেষে তিনি বায়ার্ন ছেড়ে দেবেন। তিনি কোথায় যাবেন তা নিয়ে তারপর থেকেই জল্পনা-কল্পনা চলতে থাকে। এর আগে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির কথা শোনা যাচ্ছিল। গোল.কম।