ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাইকেলে ভারত থেকে বাংলাদেশে

বাংলাদেশের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের কোলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন প্রবীর রায় চৌধুরী।
 
সোমবার সন্ধ্যায় তিনি বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছান। তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনা উত্তর সোদ’পুরের সুকান্ত পল্লির বাসিন্দা।
 
রবিবার তিনি সোদ’পুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে যশোর অবস্থান করেন।
 
প্রবীর রায় চৌধুরী বলেন, ‘একই আকাশ-একই বাতাস, দুই বাংলার মানুষের ভাষা এক। আমরা বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। আপনারা ভাষার জন্য জীবন দিয়েছেন। স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। ভাষা আর স্বাধীনতার জন্য এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোর নেই। এ জন্য আপনারা গর্বিত জাতি।’
 
তিনি জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদাহ মাগুরা হয়ে ফরিদপুর যাবেন। পরের দিন রাজবাড়ি দিয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাবেন।
 
সোদ’পুরের নাটাঘর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি এদেশে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর অ্যাসোসিয়েশনের একটি স্মারকপত্র দিবেন বলেও তিনি জানান।