ময়মনসিংহের মুক্তাগাছায় ভাতিজির হাত ভেঙে দেয়ার অভিযোগে চাচা সুরুজ আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুর একটায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, গত ১৬ জানুয়ারি বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ মাস্টারের মেয়ে সাদিয়া আফরিনকে (১৪) তার চাচা সুরুজ আলী পিটিয়ে জখম ও তার একটি হাত ভেঙে দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এই ঘটনায় সাদিয়ার মা রহিমা খাতুন বাদী হয়ে সুরুজ আলী ও তার বাবা হাজী ফজলুল করিম খানের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম তালুকদার জানান, পারিবারিক কলহের জের ধরে ক্ষেতে পানি দেয়া নিয়ে কথাকাটাটির এক পর্যায়ে সুরুজ আলী সাদিয়াকে মারধর করে।