পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপার শুরু

 
ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।
 
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশা কমে এলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়।
 
দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল বলে জানান তিনি।
 
শফিকুল ইসলাম বলেন, পারাপার শুরু হওয়ায় ঘাটে যানবাহনের তেমন চাপ আর নেই।