ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

কুমিল্লার লাকসাম উপজেলায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই  সহোদর নিহত হয়েছেন। নিহত জহিরুল হক (৪৫) ও মফিজুল ইসলাম (৪০) জেলা সদর দক্ষিণ উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উনদানিয়া গ্রামের বসরত আলীর ছেলে।
 
মঙ্গলবার দুপুর একটায় উপজেলাধীন লাকসাম-বেলঘর রোডের পূর্বলাকসাম গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে।
 
রেলওয়ে থানা পুলিশ এদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
 
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আহসান হাবিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।