বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দৌলতপুর বাড়ি সীমান্ত এলাকা থেকে সেলিম (২৭) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। 
 
দৌলতবাড়ি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, মঙ্গলবার সকাল ১২ টার দিকে দৌলতবাড়ি সীমান্ত এলাকার একটি মাঠে কৃষক সেলিম ঘাস কাটছিলেন। এ সময় ভারতের ৪০ পিয়াজবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির একাধিকবার বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। বিএসএফ এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।