চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক কিশোরীকে (১৪)ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বড়কুল (পূবর্) ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনা রাতে ওই কিশোরীরা বাবা থানায় জানালে পুলিশ দুইজনকে আটক করে। এরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের মাসুদ (২১) ও একই গ্রামের রাব্বি (১৯)।
মঙ্গলবার সকালে কিশোরীর বাবা ওই দুইজনসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন, রান্ধুনীমুড়া গ্রামের আহসান (২০), বড়কুল গ্রামের ফয়সাল (২৬)।
পুলিশ জানায়, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।