পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। মঙ্গলবার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে বিএমবিএর প্রতিনিধি দলের সদস্যররা সাক্ষাত্ করেন।
বিএমবিএর নবনির্বাচিত কমিটির সভাপতি মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের এক প্রতিনিধি দল এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ জানান, দেশের পুঁজিবাজারের উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তাই পুঁজিবাজারের বিভিন্ন ক্ষেত্র উল্লেখ করে এফবিসিসিআইয়ের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার জন্য তিনি বিএমবিএর কাছে অনুরোধ জানান।