পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করেছে রেখেছেন কর্তৃপক্ষ। বুধবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় ছয়টি ফেরি। এছাড়া নৌরুট পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে যানবাহন বোঝাই করে অপেক্ষমান রয়েছে ৫টি করে ফেরি।
পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।