শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি বুধবার সকালে জানান, রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়াবাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে আসা ৬টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।