মুন্সীগঞ্জের চরআব্দুল্লাহর কাছে মেঘনায় জাহাজডুবির ঘটনায় বাবার পর ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো এক ছেলে নিখোঁজ রয়েছে।
বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা জাহাজের ভেতর থেকে মো. মাসুমের (৪০) লাশ তুলে আনে। এর আগে তার বাবা জাহাজের মালিক মতিউর রহমানের (৬৫) লাশ দুর্ঘটনাস্থলের কাছে ভেসে উঠে।
সোমবার সন্ধ্যায় বালু বোঝাই করার সময় জাহাজটি ফেটে ডুবে যায়। দুই পুত্রসহ মালিক এবং সুখানী, মাস্টার ও এক স্টাফসহ ছয়জন ছিল ওই জাহাজে।তিন স্টাফকে আশপাশের নৌযান উদ্ধার করলেও মালিক ও তার দুপুত্রসহ নিখোঁজ ছিল।