মেহেরপুরের গাংনীতে বাল্য বিয়ে করায় বরসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ কারাদণ্ড প্রদান করেন। বর উপজেলার কল্যাণপুর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে সাইফুল ইসলাম (১৬) ও তার ভাই জাহিদুল ইসলামকে ১ মাস করে এবং কনের মা মর্জিনা খাতুনের ২৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। মর্জিনা খাতুনের বাড়ি উপজেলা যুগিন্দা গ্রামে।