আরএফএলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে আরএফএল। গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে আরএফএলের ১৫ হাজার পরিবেশক অংশ নেন। 
 
সম্মেলনে আরএফএলের গৃহস্থালী প্লাস্টিকস্, স্টেসনারি, রিগ্যাল ফার্নিচার, গৃহ নির্মাণ, ইলেকট্রনিকস, কাস্ট-আয়রন ও স্টিলসহ আরএফএলের বিভিন্ন পণ্যের পরিবেশকরা অংশগ্রহণ করেন। 
 
সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী জানান, বিশ্বের ৩৮টি দেশে আরএফএল পণ্য রফতানি হচ্ছে। তিনি পরবর্তী প্রজন্মের জন্য সারা বিশ্বে আরএফএল কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
পরিবেশকদের উদ্দেশে আহসান খান বলেন, আমাদের লক্ষ্য নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে যৌক্তিক মূল্যে দেশসহ সারা বিশ্বেপৌঁছে দেয়া।
 
অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকস্, ডিউরেবল প্লাস্টিকস্, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস, স্টেসনারি, ইলেকট্রনিক্স ও আরএমআইএলের চিফ অপারেটিং অফিসার, হেড অফ অপারেশন, হেড অফ মার্কেটিং, সেলস্, ডিস্ট্রিবিউশন ও প্রডাকশনসহ সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।
 
সম্মেলনে সেরা পরিবেশকদের পুরস্কৃত করা হয়। দুই পর্যায়ে অনুষ্ঠিত পরিবেশকদের এ মিলনমেলায় আরএফএলের পণ্যদূত মৌসুমী, জাহিদ হাসান, চিত্রনায়ক রিয়াজ ও মিরাক্কেল বিজয়ী আবু হেনা রনি উপস্থিত ছিলেন।