মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাটুরা গ্রামে বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে।
 
নিহতরা হলেন-খাটুরা গ্রামের রহিছ আলীর মেয়ে রুকেয়া বেগম (২২) ও একই গ্রামের সাজু মিয়ার ছেলে আবদুল জলিল (২৮)। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মাধবপুর, হবিগঞ্জ ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এলাকাবাসী ও থানার এসআই আবুল হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়েওই গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্রো মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার মধ্যে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংষর্ষ চলাকালে অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর মেয়ে রুকেয়া বেগম নিহত হন। মাধবপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান আবদুল জলিল। আহতদের মাধবপুর, হবিগঞ্জ ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।