গাইবান্ধায় ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি এলাকায় বুধবার বিকালে ট্রাক্টরচাপায় চুমকি রাণী দাস (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। চুমকি কঞ্চিপাড়া গ্রামের শংকর রবি দাসের স্ত্রী।
 
ফুলছড়ি থানার ওসি আতিয়ার রহমান জানান, বিকেলে ওই এলাকায় সড়ক পার হওয়ার সময় গাইবান্ধাগামী মাটিবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।