৩ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের শেষের পাতায় ‘রস ছাড়াই খেজুরের গুড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন বুধবার সকালে ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালায়।
অভিযানে নেতৃত্বে দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন।এ সময় ভেজাল গুড় ধলেশ্বরী নদীতে ফেলে দিয়ে নষ্ট করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরীন বলেন, কারখানায় ভেজাল গুড় পাওয়া গিয়েছে যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর। ইতি মধ্যে কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় নদীতে ফেলে দিয়ে নষ্ট করা হয়েছে। ভবিষ্যতে জনস্বাস্থ্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ঘিওরে একটি চক্র দীর্ঘদিন ধরে খেজুরের রস ছাড়াই কৃত্রিম উপায়ে ভেজাল গুড় তৈরি করে আসছিল।