দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়া বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিস ঘটনাসথলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একজন সোহেল রানা জানান, চায়ের দোকানদার ভৈরব রায় রাতে চুলার উপর খড়ি শুকাতে দিয়ে বাড়ি চলে যান। আগুনের তাপে চুলার উপরে রাখা খড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দিনাজপুর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নুর হাসান জানান, ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা।
তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।