তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ফিলিপ লুইস

বার্সেলোনার বিপক্ষে শনিবার বিশ্ব সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে বিপদজনক ভাবে ট্যাকেল করায় লাল কার্ড প্রাপ্ত অ্যাটলেটিকো মাদ্রিদের ফুল-ব্যাক ফিলিপ লুইসকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বার্সেলোনা ২-১ গোলে জয়ী হয়। 
 
বিরতির আগে মেসিকে এই ট্যাকেলের কারণে সরাসরি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান লুইস। এতে করে মেসির বাম হাঁটুতে আঘাত লাগে। এই ঘটনায় বার্সা বস লুইস এনরিকে কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে অ্যাটলেটিকো দাবী জানিয়েছে লুইসের বিপক্ষে শাস্তির মাত্রাটা বেশী হয়ে গেছে। এর বিপক্ষে তারা আপিলেরও ঘোষনা দিয়েছে। 
 
এই শাস্তির কারণে লা লিগার পরবর্তী ম্যাচে অ্যাটলেটিকোকে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। শনিবার এইবারের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না রাইট-ব্যাক হুয়ানফ্র্যান। তাছাড়া মন্টেনেগ্রোর সেন্টার-ব্যাক স্টিফেন সাভিচ অনুশীলনে থাইয়ের পেশীতে টানের কারণে বিশ্রামে রয়েছেন।