হরিণাকুন্ডুতে চরমপন্থি ক্যাডারের গলা কাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আনোয়ার হোসেন আনু ( ৪৫ ) নামে এক চরমপন্থি ক্যাডারের কলা কাটা  লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেসমত ঘোড়াগাছা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি হরিণাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের জভেদ আলির ছেলে।
 
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আনু চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন। তার বিরুদ্ধে  হত্যা, চাঁদাবাজিসহ হরিণাকুন্ডু থানায় চারটি, ঝিনাইদহ সদর থানায় দুটি, চুয়াডাঙ্গা সদর থনায় দুটি ও আলমডাঙ্গা থানায় একটি মামলা রয়েছে।