কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে মাসুম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্ল্যা সরকারপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আমিনুল ইসলামের আড়াই বছর বয়সি শিশুপুত্র মাসুম দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের খালে পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পথচারিদের চিৎকারের বাড়ির লোকজন এসে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।