চুয়েটে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহযোগিতায় ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের যুগ্ন-সচিব জনাব মো. রেজাউল করিম, তড়িত্ ও কম্পিউটার কৌশল অনুষদের অধ্যাপক ড.কৌশিক দেব, বেসিস’র পরিচালক জনাব দিদারুল আলম।