ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া শিশুসহ ৩৬ বাংলাদেশিকে নারী পুরুষকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বিজিবি জানায়, বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার পর সেদেশের বিএসএফে হাতে আটক হওয়া ৩৬ জন নারী পুরুষ ও শিশুকে বিএসএফ বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করেছে। আটককৃতরা অবৈধপথে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যায়। পরে দু-দেশের বন্দি চুক্তি অনুযায়ী তাদের বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে।