দিনাজপুরের ফুলবাড়ি বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন সড়কে ট্রাক উল্টে নিহত চার শ্রমিককের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নির্দেশে বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ বলেন, গত মঙ্গলবার রাতে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ড এলাকায় কাঠভর্তি ট্রাক উল্টে নবাবগঞ্জ উপজেলার শকুনখোলা (হরিল্লাহখুর) এলাকার চার শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং অন্য ৫ জন আহত হন। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নির্দেশে নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে চার পরিবারের মাঝে ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।