চকরিয়ায় প্রাইভেটকার উল্টে এমপি ইলিয়াছ আহত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে চকরিয়া থেকে প্রাইভেটকারে কক্সবাজার শহরে যাওয়ার পথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সেতুর সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়।
 
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.আনোয়ার হোসেন বলেন, ধাক্কা লাগার কারণে সংসদ সদস্যের ব্যবহৃত প্রাইভেটকারটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে এমপি ইলিয়াছ চকরিয়া পৌরসভার বাসভবনে চলে গেছেন।