পদ্মা সেতু নির্মাণযজ্ঞ প্রত্যক্ষ করলেন চীনা রাষ্ট্রদূত

পদ্মা সেতুর নির্মাণ কাজ ঘুরে দেখলেন চীনা রাষ্ট্রদূত মিং কিয়াং । বৃহস্পতিবার সেতুটির উভয়প্রান্তে প্রকল্পস্থল ঘুরে দেখেন তিনি।
 
সেতু প্রকল্প এলাকা পরিদর্শন ছাড়াও মূল পদ্মা সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কাজের অগ্রগতি এবং সুবিধা-অসুবিধার খুঁটিনাটি খোঁজ নেন। পদ্মা তীরের কর্মযজ্ঞ ছাড়াও তিনি কন্সটাকশন ইয়ার্ড এবং দোগাছির সার্ভিস এরিয়াও পরিদর্শন করেন। মিং কিয়াং প্রায় এক বছর আগে এই প্রকল্প এলাকায় এসছিলেন। কিন্তু এবার এসে বিশাল এই সেতুকর্ম দেখে বিস্মিত।
 
চীনা রাষ্ট্রদূত স্পিডবোটে সেতুর জাজিরা প্রান্ত পৌঁছান এবং জাজিরায় পদ্মা সেতুর কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এখানে পদ্মা সেতুর নদী শাসনের চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশনের সাথেও বেঠক করেন।