সভাপতি আকতার, সা. সম্পাদক আলতাফ
চট্টগ্রাম অফিস
চিটাগাং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে একেএম আকতার হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন শেষে গতকাল বুধবার ফলাফল ঘোষণা করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন প্রথম সহ-সভাপতি ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, দ্বিতীয় সহ-সভাপতি আইএমএম রফিকুল ইসলাম, তৃতীয় সহ-সভাপতি মিচ্ছু সাহা, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রিগ্যান, কাস্টম বিষয়ক সম্পাদক উবায়দুল হক আলমগীর, প্রথম ও দ্বিতীয় কাস্টম বিষয়ক সহসম্পাদক আশরাফুল হক খান স্বপন ও আবুল খায়ের, বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, প্রথম ও দ্বিতীয় বন্দর বিষয়ক সহ-সম্পাদক আমিনুল হক ও হাসান মুরাদ, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইনবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন রানা, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক হাসিউদ্দিন আলম রুমি, সাংস্কৃতিক শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব। নির্বাহী সদস্য মো. ওমর ফারুক, সাধন কান্তি বড়ুয়া, আবদুল হাই মাসুম, সিরাজ উদ্দীন আহমেদ, আবদুল মতিন, সাইফুদ্দীন সিদ্দীকি, জামাল উদ্দিন বাবলু, এএসএম ইসমাইল খান, আকতার হোসেন মিলন, অনুপ সেন, আবদুল মান্নান সোহেল এবং মোহাম্মদ ফোরকান।