চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে গার্মেন্টসের এক নারী শ্রমিককে আত্মহত্যায় উস্কানিদাতার গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা। গতকাল বুধবার নগরীর হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় ফোর এইচ গ্রুপ নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এসময় ব্যস্ত সড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হলে শত শত যানবাহনের যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। পরে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বায়েজিদ থানার ওসি আতাউর ইত্তেফাককে জানান, ইতিমধ্যে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তের মধ্য দিয়ে হাজেরার মৃত্যুর আসল কারণ বের হয়ে আসবে।