গণতন্ত্র ও সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে গণতন্ত্র ও সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছ, যুদ্ধাপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী তালেবান ও আগুন সন্ত্রাসীদের বাংলাদেশে ঠাঁই হবে না। 
 
শুক্রবার জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। 
 
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে, তাদের ঋণ যারা অস্বীকার করতে চায় তাদের এদেশে রাজনীতি করার অধিকার নাই। যে জাতি বীরের সম্মান দেয় না তারা এগুতে পারে না।
 
জঙ্গীদমন, উন্নয়ন এবং বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে জাসদ উল্লেখ করে তিনি বলেন, আমি নিরপেক্ষ নই। আমি গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও সাম্যবাদের পক্ষে।
 
স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন। জেলা জাসদের সাধারণ সম্পাদক আমেজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উত্তর জনসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সমাম্পাদক শরিফ নূরল আম্বিয়া, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, ঢাকা উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী প্রমুখ।