টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। আটক আবদুস সালাম (৩৫) মিয়ানমারের মংডুর লম্বাবিল গ্রামের বাসিন্দা।
 
শনিবার ভোরে উপজেলার দমদমিয়া সংলগ্ন নাফনদী জইল্ল্যার দ্বীপ এবং সকালে উপজেলার দমদমিয়া চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এসব ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।
 
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আবদুস সালামের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচারের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।