স্ত্রী ও ছেলে হত্যা, স্বামীসহ আটক ৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মা ও শিশু সন্তানকে (ছেলে) হত্যা করা হয়েছে। নিহতরা হলো, লাকী রানী দেবনাথ (২২) ও তার ছেলে হরি সেননাথ (২)।
 
শনিবার ভোরে এদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন, লাকীর স্বামী সঞ্জয় দেবনাথ, শ্বশুর দশরথ চন্দ্রনাথ ও শাশুড়ি স্বপ্না রানীনাথ।
 
পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামী সঞ্জয় ও স্ত্রী লাকীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে বেরিয়ে এসেছে।
 
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝড়গা হয়। শনিবার ভোরে দুটি মরদেহ বাড়ির পেছনে লুকিয়ে রাখতে গেলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সঞ্জয় ও তার মা-বাবাকে আটক করে পুলিশে দেয়।’