গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় শুটিং স্পট পুড়ে গেছে। শনিবার সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন অপুর শুটিং স্পটে আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হানিবুর রহমান বলেন, 'ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্পটের পাশে থাকা তাজ পিভিসি পাইপ কারখানার শ্রমিকরা পানি ও অগ্নিনির্বাপণ গ্যাস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।'
আগুনে শুটিং স্পটের দুটি কক্ষ, আসবাবপত্র ও গাছপালা পুড়ে গেছে বলে তিনি জানান।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।