বগুড়ার আদমদীঘি উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত কিশোরের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মঙ্গলপুর গোদা পুকুর থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’