এসএ গেমসে বাংলাদেশর প্রথম পদক আনলেন সাবিরা

 
ভারতের গৌহাটি ও শিলংয়ে চলমান সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য প্রথম পদক এনে দিলেন বাংলাদেশের অভিজ্ঞ ভারোত্তোলক মোল্লা সাবিরা। শনিবার মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে ও  স্ন্যাচে ৬৩ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ৮০ কেজি মোট ১৪৩ কেজি উত্তোলন করে ব্রোঞ্জপদক জয় করেন সাবিরা। 
এছাড়া রেশমা ও মিজানুর রহমান নিজ নিজ ক্যাটাগরিতে ৪র্থ হয়েছে।
 
এই বিভাগে (৭৯ ও ৯০) মোট ১৬৯ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের সাইকুম মিরাবাই চানু। আর ( ৬৫ ও ৮০) মোট ১৪৫ কেজি তুলে রৌপ্য পান শ্রীলঙ্কার দিনুশাহানসানি। এছাড়া, (৪৭ ও ৬০) মোট ১০৭ কেজি তুলে চার দেশের মধ্যে চার নম্বর হন নেপালের মানিশা রানাভাট।
 
এদিকে, মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে পাঁচ দেশের মধ্যে ৪র্থ হয়েছে বাংলাদেশের জহুরা আক্তার রেশমা। রেশমা (৫৮ ও ৭০) মোট ১২৮ কেজি তুলে ৪র্থ হয়। এবিভাগে প্রথম হয়েছে ভারত। এছাড়া, পুরুষ বিভাগে ৫৬ কেজিতে (৯০ ও ১১৩) মোট ২০৩ কেজি তুলে পাঁচ দেশের মধ্যে ৪র্থ হন বাংলাদেশের মিজানুর রহমান। প্রথম হয়েছে ভারত।
 
শুক্রবার থেকে শুরু হয়েছে ১২তম এসএ গেমস ২০১৬। গেমসে ২৩টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম ভারোত্তোলন। এবার প্রথমবারের মত সংযুক্ত হয়েছে মেয়েদের ক্যাটাগরি।