কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মামলা, ঘটনাস্থল পরিদর্শনে চুমকি

 
গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন ফিলিপ রড্রিক্স বাদী হয়ে অজ্ঞাত ১৮-১৯ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় এ মামলা করেন।
 
পরে থানা পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের লুদুরীয়া গ্রামের মৃত রমন কস্তার ছেলে খোকা ইউজিন কস্তাকে (৫৫) আটক করেছে।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, কাপাসিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবু সালেহ আহম্মেদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
 
 
গত বুধবার দিবাগত রাতে উপজেলার নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভোল্ড ভেঙ্গে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে ওই ক্রেডিট ইউনিয়নের দুই নৈশ্য প্রহরী উপজেলার লুদুরীয়া গ্রামের মৃত লরেন্স কস্তার ছেলে মুকুল কস্তা ( ৫৫) ও তিরিয়া গ্রামের মৃত আন্তনী কস্তার ছেলে আশীষ কস্তার (৩২) হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা অফিসের ৭টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ভাঙচুর করে।