চার ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল পৌনে ৮টা থেকে এ ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
 
পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।