কমলনগরে বাস চাপায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরে কমলনগরে বাস চাপায় স্কুলছাত্র মো. মান্নান (১২) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা গনিপুর (ফোরকানিয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, রামগতি থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী মিশু পরিবহন বাসটি দ্রুতগতিতে এসে স্কুলছাত্রকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। সে চর জাঙ্গালীয়া এলাকার জাকির হোসেনের ছেলে ও দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র। 
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।