চীনে কোচ হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস ডেভিড ময়েস। রিয়াল সোসিয়েদাদ থেকে চলতি মৌসুমের শুরুতে চাকরি হারানোর পর থেকে ময়েস কাজে বাইরে রয়েছেন।
তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন আগামী মৌসুমে আবারো কোচ হিসেবে দায়িত্ব পালনের। একইসাথে জানিয়েছিলেন বেশ কয়েকটি প্রস্তাবও তার সামনে রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে ৫২ বছর বয়সী এই স্কটিশ জানিয়েছেন, আমি সবসময়ই প্রিমিয়ার লিগে কাজ করতে চাই। কিন্তু বর্তমানে আমার কাছে চীনে একটি ভাল প্রস্তাব রয়েছে। আমি সঠিক কাজটিই খুঁজে নিতে চাই। কোচিং আমার রক্তে মিশে আছে। ইতোমধ্যেই আমার অধীনে ৮৫০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই সংখ্যা হাজারে নিয়ে যেতে চাই। বিবিসি।