ব্লাড ক্যান্সার আক্রান্ত প্রতীককে বাঁচাতে বাবার আকুতি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

চৌদ্দগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী শিশু প্রতীক মজুমদারের চিকিত্সায় সরকার ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা চেয়েছে তার পরিবার। প্রতীক পৌর এলাকার চান্দিশকরা মধ্যম পাড়ার গোবিন্দ মজুমদারের ছেলে।

গোবিন্দ মজুমদার জানান, দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ২৫ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে চিকিত্সক দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতীককে কুমিল্লায় প্রফেসর এম এ মান্নানের কাছে পাঠানো হয়। এরপর প্রতীকের শরীরে এএলএল নামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গত ৪ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালের হেমোটোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. একেএম আমিরুল মোর্শেদের পরামর্শ নেওয়া হয়। তিনিও পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হন।

প্রতীকের চিকিত্সায় সরকার, সমাজের বৃত্তবান ও প্রবাসীদের থেকে সহযোগিতা কামনা করেছেন বাবা গোবিন্দ মজুমদার। সাহায্য পাঠানোর হিসাব নং-১৮৫২১০৫০০০২৪৮১, প্রাইম ব্যাংক, চৌদ্দগ্রাম শাখা, কুমিল্লা এবং বিকাশ নাম্বার ০১৮৩০৩৩৪২৫৭।