জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনাসভা

ইত্তেফাক ডেস্ক

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্যে বুধবার সারাদেশে শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল: সকালে বর্ণাঢ্য র্যালি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. আব্দুল্লা আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরিফ বিল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।

রংপুর: রংপুর টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রহুল আমীন মিঞা। রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।

মাগুরা: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহরে র্যালি বের হয়। কালেকটরেট প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক মো. আলী আকবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে পিটিআই প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

বাগেরহাট: সকালে শহরের পিটিআইয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পিটিআইয়ের হলরুমে আলোচনা সভা হয়। এসময় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন প্রমুখ।

মাদারীপুর: জেলা সদরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাসেল সাবরিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিটিআই’র সুপার এসএম আলমগীর, এডিপিও মোহন লাল দাস, ইউআরসির কামরুজ্জামান প্রমুখ।

ঝিনাইদহ: শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পিটিআই সুপার আতিয়ার রহমান প্রমুখ।

নেত্রকোনা: জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পাবলিক হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল হামিদ এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম।

পটুয়াখালী: জেলা শিক্ষা অফিসের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। পরে দিবসের প্রতিপাদ্য নিয়ে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ছাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, পিটিআই এর প্রশিক্ষক কামরুন্নাহার বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা রাহা প্রমুখ।

নওগাঁ:নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি বের হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পুরাতন কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পিটিআই চত্বরে গিয়ে শেষ হয়। পিটিআই চত্বরে জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, পিটিআইয়ের সুপার রবেন্দ্রনাথ মন্ডল বক্তব্য রাখেন।

লালমনিরহাট: জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের দপ্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীরপ্রতীক, গেরিলা লিডার ড.এস.এম শফিকুল ইসলাম কানু প্রমুখ।

বরগুনা (উত্তর): বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএম মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ’৭১ সেক্টর কমান্ডার ফোরাম জেলা সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ।

এ ছাড়া বগুড়ার আদমদীঘি, টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, রাজশাহীর বাঘা, পাবনার চাটমোহর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, বরিশালের বানারীপাড়া, নওগাঁর বদলগাছী, নীলফামারীর কিশোরগঞ্জ ও ডোমার, মাদারীপুরের কালকিনি, সাতক্ষীরার তালা, কুমিল্লার হোমনা, মেহেরপুরের গাংনী, ময়মনসিংহের ত্রিশালসহ সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়।