উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের গাছ অবৈধভাবে কর্তনের প্রতিবাদে বুধবার মানববন্ধন হয়। কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মানিক, রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর, জেলা কমিটির সদস্য মাসুম করিম প্রমুখ।বক্তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ২০১৬ সালে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি গোপনে কলেজ চত্বরে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের তিনটি রেন্ট্রি কড়ই গাছ কেটে ফেলেন এবং কলেজের ছাত্রাবাস মাসিক দুই হাজার টাকায় এক ব্যক্তিকে ভাড়া দেন। বক্তরা অবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষের বদলিসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।