তাদের প্রথম দেখা হয়েছিলো বছর দুয়েক আগে। তারা হলেন ইরফান পাঠান ও সাফা বেগ । এরপর নিয়মিত সাক্ষাত তারপর প্রেম অবশেষে প্রণয়! অসংখ্য নারীদের মন ভেঙে গত বৃহ:পতিবার সাফাকে বিয়ে করলেন ভারতীয় পেসার ইরফান পাঠান। মক্কার হারাম শরিফ শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৩১ বছরের ইরফান ও ২১ বছরের সাফা।
IMG0
ইরফানের স্ত্রী অবশ্য সৌদি আরবের নাগরিক। পেশাদার মডেল সাফা বর্তমানে জেদ্দার একটি পিআর এজেন্সিতে চাকরি করছেন। বছর দু’য়েক আগে দুবাইতেই ইরফান এবং সাফার প্রথম দেখা হয়। বলা যায়, প্রথম দেখাতেই প্রেম। এর পর দুইজনে কাছাকাছি আসেন এবং ভারতে এসে ইরফানের পরিবারের সঙ্গে পরিচয়ও করে যান সাফা। তিন মাস আগে ইরফান-সাফার এনগেজমেন্টের পরেই বিয়ের দিন ঠিক হয়।
সৌদি আরবের ছিমছাম বিবাহ অনুষ্ঠানে অবশ্য পাঠান পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুদের ছাড়া কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। নিকাহ-র পরে স্থানীয় একটি হোটেলে পাঠান পরিবারের তরফে পার্টির আয়োজন করা হয়।
বিবাহ অনুষ্ঠান মিটে যাওয়ার পরে ইরফান এবং তার পরিবার দেশে ফিরলেও সাফা কিছুদিন পরে এদেশে আসবেন। শনিবারই আইপিএল এর নতুন দল পুণে জায়ান্টস ১ কোটি টাকায় ইরফানকে দলে নিয়েছে। আসন্ন আইপিএল এ ইরফানের লেডি লাক কেমন কাজ করে সেটাই দেখার।