বগুড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বেলাল হোসেন (৪৮) নামে একজন পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার জামুরহাট দর্জ্জি পাড়ায় এ ঘটনা ঘটে। বেলাল একই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

 

জানা যায়, বেলালের সঙ্গে প্রতিবেশী আজাহার আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। বিকেলে বিরোধপূর্ণ জমিতে গেলে বেলালের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।