সাঁতার, ভারোত্তোলন ও ফুটবলের পর এবার এসএ গেমসে টেবিল টেনিসেও জয় পেয়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈতে তারা আফগানিস্তানকে এবং মিক্সড দ্বৈতে ভারতকে হারিয়েছে লাল-সবুজের দল। তবে, মেয়েদের এককে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের নারী টেবিল টেনিস দল।
রবিবার ভারতের শিলংয়ে এসএ গেমসের ১২তম আসরে টেবিল টেনিসের পুরুষ দ্বৈতে বাংলাদেশের শ্রী অমল রায় ও রনজম রামের কাছে ৬-০ ও ৬-১ গেমে হেরেছে আফগানিস্তানের গফুরি ফিরোজ আহমেদ ও গফুরি ফরিদ আহমেদ।
এদিকে, মিক্সড ডাবলসে প্রথম ম্যাচে বাংলাদেশের রনজন রাম ও আফরানা ইসলাম ইসলাম প্রীতির বিপক্ষে নেপালের ভানদারি কমল ও শরমা গঙ্গা ৪-৬, ৬-৪ ও ১০-৫ গেমে হেরে গেলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার হারশানা আমরিতার কাছে ৬-০ ও ৬-১ গেমে হেরেছে বাংলাদেশের অমল রায় ও ইশিতা আফরোজ।
অন্যদিকে, মেয়েদের এককে পাকিস্তানের মনসুর সারাহ’র কাছে ৬-০ ও ৬-০ গেমে হেরেছে বাংলাদেশের সাফিনা। পরের ম্যাচে শ্রীলঙ্কার ওয়াদুজ নিথমির বিপক্ষে ৬-২ ও ৬-২ গেমে হেরেছে বাংলাদেশের আফরিনা ইসলাম প্রীতি।