লক্ষ্মীপুরের কমলনগর থেকে প্রতারণা মামলার এক বছরের দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মালেক মাঝিকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার ফজুমিয়ারহাট এলাকায় এক ওয়াজ মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল জানান, চেক প্রতারণা মামলায় আদালত তাকে এক বছরের দণ্ডাদেশ দেয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মালেক মাঝি চর পাগলা গ্রামের মৃত মজু চেরাং মিয়ার ছেলে।