শারীরিক সমস্যার সমাধান লবণে

স্বাস্থ্য সুরক্ষায় লবণের কিছু প্রাকৃতিক গুণ রয়েছে। লবণ ব্যবহার করে বেশ কয়েকটি শারীরিক সমস্যা সমাধান করা সম্ভব। যেমন-
 
সর্দি-ঠাণ্ডায় বন্ধ নাকে
ঋতু পরিবর্তনের প্রভাবে সর্দি-ঠাণ্ডায় নাক বন্ধ হয়ে গেলে শ্বাস নিতে খুবই কষ্ট হয়। এ সমস্যার সমাধানে আট আউন্স পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে ড্রপার দিয়ে দিনে ৩-৪ বার নাকে দিতে হবে। এতে সমস্যার সমাধান হবে।
 
ত্বকের চুলকানি সমস্যায়
গরম পানিতে লবণ মিশিয়ে তা দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। এবং প্রয়োজনে এ পানিতেই নরম কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে হবে।
 
গলা ব্যথা নিরাময়ে
ঠাণ্ডা পানি পানের কারণে অনেকেরই টনসিল ফুলে গলা ব্যথা হয়ে যায়। এ সমস্যারও সমাধানে লবন ভূমিকা পালন করে। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে তিনি বেলা গড়াগড়া করলে এ সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে।
 
পোকামাকড়ের কামড়ের জ্বলুনি ও ব্যথা দূর করতে
মৌমাছি বা বিষাক্ত কোনো পোকামাকড়ের কামড়ের প্রাথমিক চিকিৎসা শুধু লবণ ব্যবহারেই সারিয়ে নেয়া যায়। পানিতে গুলানো লবনপানি আক্রান্ত স্থানে লাগিয়ে এ সমস্যার সমাধান হবে। এতে প্রথম একটু জ্বলুনি হলেও ব্যথা ও জ্বলুনি খুব সেরে চলে যাবে।