পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় সোমবার বিকেলে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত আব্দুস সাত্তার মিয়া (৪০) পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা ইউনিয়নের নারিন্দ্রা গ্রামের আসলাম আলীর ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মুজিবুর রহমান জানান, সাত্তার মিয়া বিকেলে পলাশবাড়ী থেকে ভ্যানে করে টমেটো নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যান।