লক্ষ্মীপুরের কমলনগরে মাইক্রোবাস-লেগুনা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরমান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাস ও লেগুনার ৭ যাত্রী আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার করইতলা বাজারের সদাগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে । আরমান তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের রুহুল আমিনের ছেলে ও কমলনগর উপকুল কলেজের বাণিজ্যিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। আহতরা হলেন- আবদুর রশিদ (২৫), শাকিল (১৩), জসিম (৪০), শাহাবউদ্দিন (৪৫), চৌধূরী মিয়া (৬৫), মাহফুজ (২৫), মজিবুল হক (৩৫) ও ইমন (১১) ।