পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায়।
জানা গেছে, পার্বতীপুরের জগন্নাথপুর এলাকার রেলপথে ট্রেনে কাটা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে তারা আনুমানিক ৫৭ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, উদ্ধারকৃত লাশটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।