স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কসপ মালিক নিহত

স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম হাওলাদার আপাং (৫৪) নামে এক ওয়ার্কসপ মালিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। 
 
জানা গেছে,গত রবিবার দুপুরের দিকে হাওলাদার ইজ্ঞিনিয়ারিং ওয়ার্কসপের মালিক সেলিম মিয়ারহাট বন্দরস্থ মোল্লাবাড়ির একটি দোকানে চালের লোহার এংগেল সেট করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। 
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঐদিন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। অবশেষে ২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সেলিমের বাড়ি উপজেলার সুটিয়াকাঠি গ্রামের।