নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি জানান, পূর্বধলায় স্ত্রী লাভলী আক্তারকে হত্যার দায়ে পাষণ্ড স্বামী (পলাতক) ফারুক মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল বুধবার দুপুরে প্রধান আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক মিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।